Sunday, October 2, 2022

MdAzizul Huq আমার কলম


MdAzizul Huq

 

আমার কলম
মোঃ আজিজুল হক
উজিরপুর,বরিশাল
বাংলাদেশ🇧🇩
০২-১০-২০২২ইং।
আমার কলম চলে নিজের ভাষায়
দাগকাটে নির্বোধ মার্কা জ্ঞানীর পাছায়।
আমি লিখেই যাচ্ছি ঘুম ভাঙাতে
ভয় পাচ্ছি না কথার খোঁচায়।
আমি লিখছি বৈকি আপন মনে
ভালো না খারাপ আল্লাহ জানে।
লিখতে চাইছি সব অসঙ্গতি
হয়তো কেউ বলবে নেই এর মানে।
আমি যখন দেখি রক্ত ঝরে
অভাব গ্রস্তরা না খেয়ে মরে।
প্রতিবাদি তখন কলম আমার
চলে অকুতোভয়ে ঈমানের জোরে।
যখন রক্তচোষা এসে মারছে বোমা
তখন রক্ত ঝরে আমার বুকে।
তেল মেখে ঘুমায় মানবতার মেশিন
ছানি পরেছে খোদ জাতিসংঘের চোখে।
এক হৃদয়ে বিচার হয় ভিন্ন
কতো দেখছে দৃশ্য পৃথিবীর মানুষ।
না খেয়ে কেউ অনাহারে কাঁদছে
কেউ কেউ উড়াচ্ছে রঙিন ফানুশ।

My pen moves in its own language The stupid mark behind the wise I keep writing to wake me up I am not afraid of poking words. I write in my mind Good or bad, God knows best. I wanted to write all the contradictions Probably no one will say no that means. When I see blood flowing Needy people die without eating. The accused then the pen is mine He walks without fear by faith. When vampires come and hit the bomb Then my chest bleeds. The machine of humanity sleeps with oil The cataract has fallen in the eyes of the United Nations. Judgment in one heart is different People in the world watch a lot of sights. Someone cries hungry without eating Some of them fly colorful lanterns.

No comments:

Post a Comment

Љубица Поповска НАВРАТИ

  Љубица Поповска НАВРАТИ Пролет е и липите цветаат. Наврати некогаш на Булеварот каде чекореше нашата среќа, со мирисот на липите мирисаше ...